শেরপুরে জামাইয়ের বিরুদ্ধে শ্বশুরকে হত্যার অভিযোগ

শেরপুর প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৬, ১৪:২৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০১

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় মোফাজ্জল হোসেন (৬০) নামে এক বৃদ্ধকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তারই জামাইয়ের বিরুদ্ধে। শনিবার সকালে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের ছালুয়াতলা পশ্চিমপাড়া গ্রাম থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জামাই মারফত আলীকেও আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, জামাই মারফত আলী তার শ্বশুর মোফাজ্জল হোসেনের কাছে টাকা দাবি করে আসছিল, কিন্তু শ্বশুর মোফাজ্জল টাকা দিতে অস্বীকার করেন। এর জেরে শুক্রবার রাতে জামাই মারফত শ্বশুরবাড়িতে এসে শ্বশুর মোফাজ্জলকে শ্বাসরোধে হত্যা করে লাশ পুকুরে ফেলে চলে যায়।
নালিতাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় পুলিশ শনিবার সকালে মারফত আলীকে তার নিজ গ্রাম পোঁড়াগাও থেকে আটক করেছে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম