ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

ময়মনসিংহ প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৬, ১৪:১১আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৬, ১৫:২০

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ময়মনসিংহ সদরের রহমতপুর গ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তামিমুল ইসলাম তুষার নামে এক মাদরাসা শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত তুষার প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১১ ডিসেম্বর রহমতপুর গ্রামে ক্রিকেট খেলা নিয়ে মিলন মিয়ার ছেলে তুষারের সঙ্গে প্রতিবেশি শামীম মিয়ার ছেলে তানবির ও আমিন মিয়ার ছেলে অনিকের কথা কাটাকাটি হয়।
এর জের ধরে, মঙ্গলবার বেলা ১১টার সময় ক্রিকেট খেলা শুরু হলে মিলন মিয়া খেলা বন্ধ করতে বলে। এসময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় তুষারের ওপর হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করা হয়।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, তিনি বিষয়টি জেনেছেন এবং ঘটনা তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী