দলীয় কোন্দলেই ফুলবাড়ীয়া ছাত্রলীগ সাধারণ সম্পাদকের ওপর হামলা

ময়মনসিংহ প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৭, ১৫:৫২আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১৫:৫২

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সারোয়ার হোসেন উপজেলা ও পৌর ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরেই ফুলবাড়ীয়া উপজেলা  ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসাইনকে কুপিয়েছে সন্ত্রাসীরা। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সারোয়ার হোসেন বাংলা ট্রিবিউনের কাছে এই অভিযোগ করেছেন। হামলার এই ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা দায়ের করা হয়নি এবং কাউকে আটক করা হয়নি।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ৬ নম্বর ওয়ার্ডের  বিছানায় শুয়ে কাতরাতে কাতরাতে সারোয়ার বাংলা ট্রিবিউনকে জানান, বর্তমান সরকারের তিন বছর পূর্তিতে শনিবার দুপুরে উপজেলা সদরে ছাত্রলীগের উদ্যোগে আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিভিন্ন ইউনিয়নসহ পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। র‌্যালি চলাকালে কর্মীদের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাটি উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি সারোয়ার হোসাইন তাৎক্ষণিক মিমাংসা করে দেন।

মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে কুশমাইল ইউনিয়ন ছাত্রলীগ সহ-সভাপতি শওকতের সঙ্গে পৌর ছাত্রলীগের সেক্রেটারি আমিরুল ইসলাম কাজলের অনুসারী জোরবাড়িয়ার মিলনের কথা কাটাকাটি হয়। এরই জেরে সমাবেশ শেষে মিলন ফোনে শওকতকে ডেকে নেয় এবং পৌর ছাত্রলীগের সভাপতি আরমান হোসেন রনজু ও সেক্রেটারি আমিরুল ইসলাম কাজলসহ ৫/৬ জন শওকতকে মারধর করে। এই ঘটনার মীমাংসার কথা বলে সন্ধ্যার দিকে সাবেদ প্লাজার সামনে থেকে মিলনসহ ৭/৮ জন সারোয়ার হোসাইনকে ডেকে নিয়ে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

সারোয়ার আরও জানান, ৮ মাস আগে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের সময় আরমান হোসেন রনজু ও আমিরুল ইসলাম কাজল উপজেলা কমিটিতে প্রতিদ্বন্দ্বী ছিলেন। কমিটিতে পদ না পাওয়ায় তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং ক্যাডার মিলনের নেতৃত্বে হত্যার উদ্দেশ্যেই হামলা করা হয়েছে।

কুশমাইল ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি শওকত হোসেন জানান, ‘কথা কাটাকাটির জেরে মিলন ফোনে আমাকে ডেকে নেয় এবং পৌর ছাত্রলীগের সভাপতি আরমান হোসেন রনজু ও সেক্রেটারি আমিরুল ইসলাম কাজলসহ ৫/৬ জন তাকে মারধর করে। এই ঘটনাটি মিমাংসা করতে গেলে মিলনের নেতৃত্বে ৭/৮ জন মিলে সারোয়ার ভাইকে কুপিয়েছে।’

পৌর ছাত্রলীগের সেক্রেটারি আমিরুল ইসলাম কাজল ঘটনার সঙ্গে তার জড়িত থাকার কথা অস্বীকার করে জানান, শওকত ও মিলানের মধ্যে মারামারির ঘটনাটি মিমাংসার কথা ছিল। কিন্তু সারোয়ারের ওপর কারা হামলা করেছে বিষয়টি তারা বুঝতে পারছেন না। পুলিশ ঘটনা তদন্ত করে বের করলেই সব পরিষ্কার হয়ে যাবে। এই ঘটনায় তারা মর্মাহত।

ফুলবাড়িয়া থানার ওসি রিফাত রাজিব খান জানান, হামলার ঘটনায় এখনও থানায় মামলা দায়ের করা হয়নি। মামলা দায়েরের পর হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।  

/এফএস/ 

আরও পড়ুন- 


যেভাবে তামিমের সঙ্গে দেখা হয়েছিল রাজীব গান্ধীর

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের