জামালপুরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

জামালপুর প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৭, ১৭:৫১আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১৭:৫৩

জামালপুর জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জাবেদ মণ্ডল (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে জেলার সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের নিয়োগী টেঙ্গর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুই নারীকে আটক করেছে পুলিশ।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক খান জানান, নিহত জবেদ মণ্ডল ও একই গ্রামের দস্তর মণ্ডলের সঙ্গে র্দীঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। জাবেদ মঙ্গলবার সকাল ৭টায় বাড়ির সামনে হাটার সময় দস্তর মণ্ডলের দুই ছেলে কালাম ও ভোলা পেছন থেকে তার ওপর হামলা চালায়। এসময় জাবেদকে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে আঙ্গুরী বেগম ও নার্গিস বেগম নামে দুই নারীকে আটক করেছে পুলিশ।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের