‘মিডিয়া সমালোচনা করলে মনে হয় সঠিক পথে আছি’

নেত্রকোনা প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২৫আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫৪

নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন,‘মিডিয়া যখন আমার সমালোচনা করে তখন আমি মনেকরি সঠিক পথে আছি। আর  যখন ভাল কথা বলে তখন মনে হয় আমি বিপথে আছি।’ বুধবার বিকালে নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা যুবলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় এসব কথা বলেন শামীম। 
‘মিডিয়া সমালোচনা করলে মনে হয় সঠিক পথে আছি’ তিনি আরও বলেন, ‘দেশে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার নানা ষড়যন্ত্র চলছে। যারা মোদীর জয়ের পর দেশে মিষ্টি বিতরণ করেছিল, আমেরিকার নির্বাচনে হিলারির আগমনে অভিনন্দন জানিয়েছিল যে, হিলারি ক্ষমতায় গেলে তাদের সুবিধা হবে। কিন্তু তা তো আর হলো না! তাই এখন এই ষড়যন্ত্রকারীরা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে আমাদের নেত্রীকে হত্যা করতে চায়।’ এ সময় তিনি সব যুবলীগ নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানান।
জেলা যুবলীগের নবগঠিত কমিটির আহ্বায়ক মাসুদ খান জনির সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি, কেন্দ্রীয় যুবলীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, জেলা আওয়ামী লীগ নেতা নূর খান মিঠু, জিল্লুর রহমান খান নোমান প্রমুখ।

/বিটি/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান