ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ১৩ গার্মেন্টস শ্রমিক আহত

ময়মনসিংহ প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৫৯আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১২:০২

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ১৩ গার্মেন্টস শ্রমিক আহত ময়মনসিংহের ত্রিশালের বগারবাজার এলাকায় একটি ট্রাক টেম্পুকে ধাক্কা দিলে ১৩ গার্মেন্টস শ্রমিক আহত হন। তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- নার্গিস আক্তার (৩৫), ফাতেমা বেগম (৩২), শাহনাজ পারভীন (২৭), মোর্শেদা বেগম (২২), আসমা আক্তার (২৫), নাসিমা বেগম (২২), জুয়েল রানা (২৩), খাদিমুল হক (৩৩), সমীরন বেগম (২৮), বীথি আক্তার (২২), রিতা আক্তার (২৫), সজীব মিয়া (২২) ও আজিরন বেগম (৩৩)। তাদের বাড়ি ত্রিশালের মোক্ষপুর গ্রামে। এরা সবাই ভালুকার বাসার স্পিনিং মিলের শ্রমিক।

আহত মোর্শেদা বেগম জানায়, সকাল ৮টার দিকে ত্রিশালের মোক্ষপুর থেকে টেম্পোযোগে ভালুকার বাসার স্পিনিং মিলে যাওয়ার পথে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের বগার বাজার এলাকায় সামনের দিক থেকে উল্টো পথে ট্রাক এসে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় টেম্পোর চালকসহ সব যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের