ময়মনসিংহের 'জঙ্গি আস্তানা' থেকে আটক সাত

ময়মনসিংহ প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৭, ১৪:০৫আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ১৫:৪৩

ময়মনসিংহে আটক জঙ্গিরা

জঙ্গি আস্তানা সন্দেহে ময়মনসিংহে শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে ময়মনসিংহের শহরের কালীবাড়ি এলাকার সোহাগ পার্টি সেন্টারের বিপরীত দিকে অ্যাডভোকেট আসিফ আনোয়ার মুরাদের বাড়িতে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই সাতজনকে আটক করে। ময়মনসিংহের এসপি সৈয়দ নুরুল ইসলাম একথা জানিয়েছে।

ওই বাড়ি থেকে জিহাদি বই, ইলেকট্রনিক সামগ্রী উদ্ধার করা হয়েছে। এছাড়া আল-আরাফা ব্যাংকের ৫০ লাখ টাকার একটি চেকও পাওয়া গেছে। আটককৃতরা ময়মনসিংহ, নেত্রোকোনা ও জামালপুরের। পুলিশ এখনও বাড়ির ভেতরে অভিযান চালাচ্ছে।

ময়মনসিংহের 'জঙ্গি আস্তানা' থেকে আটক সাত

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরে আলম, আটককৃতরা বাড়ি থেকে বের হতো না। তারা বাড়ির ভেতরে থেকেই আজান দিতো এবং সেখানে নামাজ পড়তো। একটি সূত্রে খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদর আটক করে।

ময়মনসিংহের 'জঙ্গি আস্তানা' থেকে আটক সাত

গত কিছুদিন ধরেই সিলেট, মৌলভীবাজার ও কুমিল্লায় জঙ্গি বিরোধী অভিযান চালানো হয়েছে। সিলেটের শিববাড়ি এলাকায় আতিয়া মহল নামে একটি বাড়িতে সেনাবাহিনীর প্যারা-কমান্ডোর পাঁচদিন ধরে অভিযান চালায়। এ অভিযানে চার জঙ্গি নিহত হয়েছে। অভিযান চলাকালেই দুই দফা বিস্ফোরণে পুলিশ ও র‌্যাব কর্মকর্তাসহ চারজন নিহত হয়। এ অভিযান শেষ হতেই মৌলভীবাজারের নাসিরপুর গ্রাম ও বড়হাট এলাকায় দুটি জঙ্গি আস্তানায় অভিযান চালায় কাউন্টার টেরোরিজম অ্যঅন্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের বিশেষ টিম সোয়ট। ওই দুই অভিযানে ১০ জঙ্গি নিহত হয়। একই সময়ে কুমিল্লার কোটবাড়ীতে অভিযান চালানো হয়। তবে ওই আস্তানা থেকে কোনও জঙ্গিকে আটক করা হয়নি।   

/এনএল/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের