জমি দখল ঠেকাতে গিয়ে এসআইসহ সাত পুলিশ আহত

জামালপুর প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৭, ১৬:০৪আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ১৬:০৪

জমি দখল ঠেকাতে গিয়ে এসআইসহ সাত পুলিশ আহত

জামালপুরের বকশীগঞ্জে বুধবার দুপুরে জমি দখল ঠেকাতে গিয়ে হামলার শিকার হয়ে তিন এসআইসহ পুলিশের সাত সদস্য আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন।

আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই তাইজুল ইসলাম, এসআই আবদুল আজিজ, এসআই নয়ন দাস, এএসআই রেজাউল করিম, এএসআই মাহফুজ, কনস্টেবল সোহরাব ও এনামুল।

আটককৃতরা হলেন, মোশারফ (৫০), রহিজ বেপারি (৩৮), ভিক্কু মিয়া (৫০), আবদুল বাছেদ (৫০) ও নুর আমিন ( ৪০)।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন জানান, হামলায় ৩০ শতাংশ জমি নিয়ে বকশীগঞ্জ সদর ইউনিয়নের ঝালুরচর গ্রামের ফারুক মিয়া ও আনোয়ারের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে ফারুক মিয়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বিরোধপূর্ণ ওই জমি দখল করতে যায়। জমি দখলের খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গেলে ফারুক মিয়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় পুলিশের তিন এসআই ও দুই এএসআইসহ সাত সদস্য আহত হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। আহতদের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় বকশীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/জেবি/

আরও পড়তে পারেন: শাবি ছাত্রলীগের সভাপতিসহ ৮ জনের নামে যৌন নির্যাতনের মামলা

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম