ময়মনসিংহ মেডিক্যালের আইসিইউ ইউনিটে আগুন

ময়মনসিংহ প্রতিনিধি
২৭ জুন ২০১৭, ১২:৩৫আপডেট : ২৭ জুন ২০১৭, ১২:৩৫

ময়মনসিংহ মেডিক্যালের আইসিইউ ইউনিটে আগুন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটে আগুন লেগে লাইফ সাপোর্টের সব যন্ত্রাংশ পুড়ে গেছে। আইসিইউ ইউনিটে থাকা ছয়জন রোগীকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিস দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ময়মনসিংহ মেডিক্যালের আইসিইউ ইউনিটে আগুন হাসপাতালের সহকারী পরিচালক ডা.লক্ষী নারায়ণ মজুমদার জানান, সকাল সাড়ে ৯টার সময় আইসিইউ ইউনিটে আগুন লেগে ধোঁয়া বাইরে বেরিয়ে আসলে রোগীর স্বজনরা ছুটাছুটি করতে থাকতে। প্রচণ্ড ধোঁয়ার কারণে এ সময় আইসিইউ-এর ভেতরে আটকা পরেন চিকিৎসক, কর্মচারী ও রোগীরা। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নেভাতে শুরু করে এবং দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ছয়জন রোগীসহ আটকা পড়া চিকিৎসক ও কর্মচারীদের উদ্ধার করা হয়।

আইসিইউ ইউনিটের রোগীরা  তিনি আরও  জানান, আগুনে পুড়ে গেছে আইসিইউ এর লাইফ সাপোর্টের সকল যন্ত্রাংশ।

আইসিইউ ইউনিটের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আনম ফজলুল হক পাঠান জানান, লাইফ সাপোর্ট যন্ত্র পুড়ে যাওয়ায় ছয়জন রোগীর মধ্যে হেলাল উদ্দিন নামে একজনের অবস্থা খুবই খারাপ।

আইসিইউ ইউনিটের রোগীরা ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রহমান জানান, ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীদের প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কি কারণে আগুনের সূত্রপাত এ বিষয়ে জানাতে পারেনি তিনি।

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম