শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে দুর্ভিক্ষ থাকে না: মির্জা আজম

জামালপুর প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৭, ১৯:২২আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১৯:২২

১১৫ মেগাওয়ার্ট উৎপাদন ক্ষমতা  সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন মির্জা আজম

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে ও দেশে উন্নয়ন হয় উল্লেখ করে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম  বলেন,শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে দুর্ভিক্ষ কিংবা মঙ্গা দেখা দেয় না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে বিদ্যুৎসহ সব কিছুর উৎপাদন ব্যাপকহারে বৃদ্ধি পায়। তাই বাংলাদেশ এখন ভিক্ষা করে না বরং ভিক্ষা দেয়। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের সম্মান বাড়ে। শনিবার দুপুরে জামালপুর সদর উপজেলার চরযথার্থপুরে ব্রহ্মপুত্র নদের তীরে ১১৫ মেগাওয়ার্ট উৎপাদন ক্ষমতা  সম্পন্ন ইউনাইডেট জামালপুর পাওয়ার লিমিটেডের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,‘কোনও শিশুই এখন আর বাড়িতে বসে থাকে না। প্রত্যেক শিশুই এখন স্কুলে যায়। আওয়ামী লীগ সরকার জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই তাদের হাতে নতুন বই তুলে দেয়।’

প্রতিমন্ত্রী বলেন,‘বিএনপি জঙ্গিদের মদদ দেয়। তারা ক্ষমতায় আসলে আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে ধরে হাত-পা বেঁধে চোখ উঠিয়ে হত্যা করবে। বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে রোহিঙ্গাদের মত ভাগ্য বরণ করতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের বাজেটের পরিধি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আগামী অর্থ বছরে আওয়ামী লীগ সরকার পাঁচ লাখ কোটি টাকার বিশাল বাজেট ঘোষণা করবে। বাংলাদেশে এখন আর খাদ্য ঘাটতি নেই। এসময় তিনি সরকারের এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান।’

ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে ইউনাইডেট জামালপুর পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দীন হাসান রশিদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ রেজাউল করিম হীরা এমপি, জেলা প্রশাসক আহমেদ কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান (নির্বচিত) ফারুক আহম্মেদ চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন: পরীক্ষায় নকলে সহযোগিতা করায় শিক্ষকের কারাদণ্ড 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী