পরীক্ষায় নকলে সহযোগিতা করায় শিক্ষকের কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৭, ১৮:১৯আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১৮:১৯

কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারায় জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় নকলে সহযোগিতা করার অপরাধে এক শিক্ষককে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে পরীক্ষার কেন্দ্র সচিবকে তিন মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। শনিবার (১১নভেম্বর) সকালে অভিযান চালিয়ে  ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ এই নির্দেশ দেন।
ইউএনও জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে জেডিসি পরীক্ষা চলাকালে ভেড়ামারা আলীম মাদ্রাসায় অভিযান চালানো হয়। সেসময়  বারো মাইল দাখিল মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলামকে পরীক্ষায় নকলে সহযোগিতা করার অপরাধে হাতেনাতে আটক করা হয়। এরপর সাইফুল ইসলামকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয় এবং পরীক্ষার কেন্দ্র সচিব এবং ভেড়ামারা আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এসকেনদার আলীকে সকল প্রকার পরীক্ষা থেকে তিন মাসের জন্য বহিষ্কারাদেশ দেওয়া হয়।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি