তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর যোগাযোগ বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৭, ১৪:৫২আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ১৪:৫৩

ময়মনসিংহ ময়মনসিংহ সদর উপজেলার বিদ্যাগঞ্জ রেলস্টেশন সংলগ্ন এলাকায় জামালপুরগামী তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দীর্ঘ সময় ধরে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ময়মনসিংহ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্না ফরাজি  এ তথ্য জানান।

তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী একটি ট্রেন ময়মনসিংহ হয়ে জামালপুর যাওয়ার পথে বিদ্যাগঞ্জ স্টেশন এলাকায় ইঞ্জিনসহ চারটি বগি নিয়ে লাইনচ্যুত হয়। এতে প্রায় পাঁচ ঘন্টা ধরে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জামালপুর ও ময়মনসিংহ স্টেশনে আটকা পড়েছে তিস্তা, অগ্নিবীনা ও ব্রহ্মপুত্রসহ চারটি ট্রেন।

স্টেশন সুপার জহিরুল হক জানান, ময়মনসিংহ থেকে রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে  ইঞ্জিন ও বগি সরানোর কাজসহ লাইন মেরামতের কাজ করছেন। সন্ধ্যা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের