জামালপুরে পরীক্ষা কেন্দ্রের হল সুপারসহ ৪ শিক্ষক বহিষ্কার

জামালপুর প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২৫

জামালপুর জামালপুর সদর উপজেলার হাজীপুর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে হল সুপারসহ ৪ শিক্ষককে বহিষ্কার করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আকাশ কুমার। সোমবার হাজীপুর উচ্চ বিদ্যালয়ে ইংরেজি ১ম পত্রের পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে।
বহিষ্কৃতরা হলো- হল সুপার সুলতান হোসেন, আলীমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহেল কাফি, হাজীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজাত আলী, ডেফুলিবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হামিদুল হক এবং হাজীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনতা হেনা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার হাজীপুর উচ্চ বিদ্যালয়ে ইংরেজি ১ম পত্রের পরীক্ষা চলাকালীন হাসিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দু’টি কক্ষে একই সঙ্গে বসিয়ে অনৈতিক সুবিধা দিচ্ছিলো অভিযুক্ত শিক্ষকেরা। এসময় কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট আকাশ কুমার ওই কক্ষে প্রবেশ করে অনৈতিক সুবিধা দেওয়ার বিষয়টি টের পান। তাৎক্ষণিক তিনি হল সুপারকে অনৈতিক সুবিধার বিষয়টি জানতে চাইলে তিনি কোনও সদুত্তর দিতে না পারায় তাদের বহিষ্কার করা হয়।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি