সিটি করপোরেশন হওয়ায় ময়মনসিংহে আনন্দের বন্যা

ময়মনসিংহ প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৮, ১৫:১৭আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ১৫:১৯

সিটি করপোরেশন হওয়ায় ময়মনসিংহে আনন্দের বন্যা বিভাগের পর এবার ময়মনসিংহ পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হওয়ায় সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে। পৌর কর্তৃপক্ষ ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মহানগরীতে আনন্দ মিছিলসহ মিষ্টি বিতরণ করা হয়েছে। এখন সিটি করপোরেশনের বাস্তবায়ন দ্রুত দেখতে চান সাধারণ মানুষসহ বিশিষ্টজনরা।

আনন্দ মোহন কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী মৌসুমী আক্তার বলেন, ময়মনসিংহ ৮ম বিভাগ হিসেবে ঘোষণার পর মানুষের মধ্যে যেরকম আনন্দ দেখা গিয়েছিল, সিটি করপোরেশনে উন্নীত হওয়ায় একই রকম আনন্দ দেখা গেছে।

নতুন সিটি করপোরেশন দ্রুত বাস্তবায়ন দাবি করে তিনি বলেন, আনন্দ মোহন কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় ছাত্রলীগ নেতা সাগর বলেন, প্রশাসনিক কার্যক্রম দ্রুত শুরু করার পাশাপাশি সিটি করপোরেশনের নির্বাচন দেওয়ার ব্যবস্থা করবে সরকার।

ময়মনসিংহ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রিমিয়ার আইডয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক চাঁন মিঞা বলেন, ‘সিটি করপোরেশনে উন্নীত হওয়ায় মহানগরীর শিক্ষার্থীসহ শিক্ষক সমাজ আনন্দিত। অন্যান্য সিটি করপোরেশনের মতো ময়মনসিংহ সিটি করপোরেশনের উন্নয়ন হবে।’ সিটি করপোরেশন হওয়ায় ময়মনসিংহে আনন্দের বন্যা

তিনি আরও বলেন, ‘এখন সময় এসেছে মানুষকে সচেতন করে মহানগরীর রাস্তাঘাটসহ অলিগলির পরিবেশ সুন্দর করার।’

ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন বলেন, ‘নিকার বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সিটি করপোরেশনে উন্নীত হওয়ার বিষয়টি দ্রুত গেজেট আকারে নির্দেশনা আসবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় যত দ্রুত নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দেবেন, ততোই নতুন সিটি করপোরেশনের উন্নয়ন ত্বরান্বিত হবে।’

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম বলেন, ‘পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার জন্য দীর্ঘদিন ধরে কাজ চলছিল। বিভাগ বাস্তবায়নের আড়াই বছরের মাথায় সিটি করপোরেশন করায় সরকারের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে। এখন রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে দাঁড়িয়ে সিটি করপোরেশনের উন্নয়নে কাজ করতে হবে।’ প্রশাসনিক কার্যক্রম শুরুর মধ্য দিয়ে দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়, এমনটাই প্রত্যাশা তার।

ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু বলেন, ‘বিভাগ হওয়ার পর ময়মনসিংহ পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার মধ্য দিয়ে উন্নয়নের দ্বার খুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ তিনি নতুন এই সিটি করপোরেশনের দ্রুত নির্বাচন দাবি করেন।

ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এখনও সিটি করপোরেশনে উন্নীত হওয়ার কোনও চিঠি পাইনি। চিঠি পাওয়ার পর সরকারি নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, সোমবার (২ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপত্বিতে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার বৈঠকে ময়মনসিংহ পৌরসভাকে ১২তম সিটি করপোরেশন হিসেবে অনুমোদন দেওয়া হয়। ৯১ দশমিক ৩১৫ বর্গ কিলোমিটার আয়তনের নতুন এই সিটি করপোরেশনে জনসংখ্যা হবে ৪ লাখ ৭১ হাজার ৮৫৮ জন। ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা নিয়ে ২০১৫ সালের ১৪ অক্টোবর ৮ম ময়মনসিংহ বিভাগ গেজেট আকারে প্রকাশ করা হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের