সর্বকনিষ্ঠ প্রার্থী ডা. সানসিলা জেবরিনের মতবিনিময় সভা

শেরপুর প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৮, ০৫:৩৩আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ০৫:৩৬
image

সর্বকনিষ্ঠ প্রার্থী ডা. সানসিলা জেবরিনের মতবিনিময় সভা একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুর জেলা শ্রমিক দলের উদ্যোগে আজ  শুক্রবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় মাধবপুর এলাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মো. শওকত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শেরপুর-১ (সদর) আসনের বিএনপির প্রার্থীডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। তিনি বাংলাদেশে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া ব্যক্তিদের মধ্যে সর্বকনিষ্ঠ।
সানসিলা জেবরিন বলেছেন,  ‘এবারের নির্বাচনি লড়াই স্বাধীনতা রক্ষার লড়াই। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য লড়াই। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের লড়াই। আমার বাবা হযরত আলীসহ দেশের লাখ লাখ নেতা-কর্মীর মুক্তির লড়াই। এ লড়াইয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে।
ভাষণে তিনি দাবি করেন, ‘ আজ দেশের মানুষের কোনও ধরনের নিরাপত্তা নেই। বাকস্বাধীনতা নেই। এটা আমরা কোন দেশে বাস করছি? প্রতিনিয়ত পুলিশ দিয়ে এবং দলীয় নেতা-কর্মীদেড় দিয়ে হামলা, গায়েবি মামলা দিয়ে বিরোধী দলীয় নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে। গুম করা হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আমরা স্বাধীন নই।এ থেকে মুক্ত হতে ঐক্যবদ্ধ হয়ে ভোটযুদ্ধের লড়াইয়ের বিকল্প নেই।’
শ্রমিক দল আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা মো. হাতেম আলী, মো. ফজলুল হক লাভলু, অ্যাডভোকেট আব্দুল মজিদ বাদল, মো. আওয়াল চৌধুরী, সাইফুল ইসলাম স্বপন, অ্যাডভোকেট তৌহিদুর রহমান, ফজলুর রহমান তারা, নিলুফা খানম প্রমুখ।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম