নৌকায় ভোট দিলে দেশ ও জনগণের উন্নয়ন হয়: মতিয়া চৌধুরী

শেরপুর প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৮, ১৬:১৫আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৭:১৬

নৌকায় ভোট দিলে দেশ ও জনগণের উন্নয়ন হয়: মতিয়া চৌধুরী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, ‘নৌকায় ভোট দিলে দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়।’ অতীতের বিএনপি-জামায়াত জোটের জ্বালাও-পোড়াও নৈরাজ্যের কথা সবাইকে মনে করে শেখ হাসিনা সরকারের উন্নয়নের প্রতি বিশ্বাস রেখে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নকলায় আনুষ্ঠানিকভাবে নৌকায় ভোট চান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেগম মতিয়া চৌধুরী। তিনি আজ সকালে নকলার গ্রামের বাড়ি বানেশ্বর্দীর পারিবারিক কবরস্থানে মোনাজাত শেষ করে নৌকার প্রচারণা শুরু করেন।
এ সময় মতিয়া চৌধুরী ভোটারদের নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য উৎসাহিত করতে দলের কর্মীদের কাজ করার আহ্বান জানান।

নির্বাচনি প্রচারণায় বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুল আলম সোহাগ, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটনসহ নকলা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

/এমএফ/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম