জামালপুর-১ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা’র এম. এ ছাত্তার

জামালপুর প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৮, ১০:৩৫আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ১০:৩৫

 

এম. এ ছাত্তার (ছবি: সংগৃহীত) জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের লাঙ্গল প্রতীকের প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এম. এ ছাত্তার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। বুধবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে এক সংবাদ সম্মেলনে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ কে এম হামিদুল্লাহ বিষয়টি জানান। এসময় বকশীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নেতারা উপস্থিত থাকলেও এম. এ ছাত্তার ছিলেন না।

এম. এ ছাত্তার এ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদকে সমর্থন দেবেন বলে জানিয়েছেন।

জামালপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন সাতজন। তাদের মধ্যে দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় হাইকোর্টের আদেশে জাতীয় ঐক্যফ্রন্টের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতের প্রার্থিতা বাতিল হয়ে গেছে। ২৬ ডিসেম্বর জাতীয় পার্টির প্রার্থী নির্বাচন থেকে সরে
দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় এ আসনে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় থেকে গেলেন পাঁচজন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ, জাতীয় ঐক্যফ্রন্টের গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকের মো. সিরাজুল হক, বাংলাদেশ জাতীয় পার্টির কাঁঠাল প্রতীকের মো. জাহাঙ্গীর আলম, ন্যাপের কুঁড়েঘর প্রতীকের মো. সুরুজ্জামান ও বাংলাদেশ
ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. আব্দুল মজিদ।

বুধবার রাতে বকশীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এম এ ছাত্তারের লিখিত বক্তব্য পাঠ করা হয়। লিখিত আবেদনে এম এ ছাত্তার বলেছেন, ‘জাতীয় পার্টি বাংলাদেশের রাজনৈতিক মহাজোটের একটি শরিক দল। আসন্ন একাদশ জাতীয় সংসদ
নির্বাচনে জাতীয় পার্টি আমাকে জামালপুর-১ আসন থেকে মনোনয়ন দিয়েছে। আমি মহাজোটের স্বার্থে স্বেচ্ছায় ও সজ্ঞানে উক্ত নির্বাচন হতে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ কে এম হামিদুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘জাতীয় পার্টির প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় উপজেলা জাতীয় পার্টির সবস্তরের নেতাকর্মীরা এবারের নির্বাচনে এ আসনের
নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে মাঠে কাজ করে যাবে।’

সংবাদ সম্মেলনে উপজেলা জাতীয় পার্টির সভাপতি হামিদুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক আকরামুল হক, ধানুয়া কামালপুর ইউনিয়ন জাপা নেতা মুরাদ, গোলাম মোস্তফা, আব্দুল কাদের ধুমালী, নিলক্ষিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লেবু, উপজেলা যুব সংহতির সভাপতি জিয়াউর রহমান, উপজেলা ছাত্রসমাজের সভাপতি খোকন আকন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এদিকে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ জাতীয় পার্টির প্রার্থী এম. এ ছাত্তারের নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে মহাজোটের নৌকার প্রার্থীকে সমর্থন দেওয়ায় তাকে স্বাগতম জানিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের