জামালপুরের ৩ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচন প্রত্যাখ্যান

জামালপুর প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৮, ১৯:৫২আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২০:০৬

কেন্দ্র দখল ও ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মারার অভিযোগে জামালপুর-২ (ইসলামপুর), জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) ও জামালপুর-৫ আসনের বিএনপি প্রার্থীরা নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। ৩০ ডিসেম্বর সকাল ৯টায় জামালপুর-৫ সদর আসনের ৫০টিরও বেশি কেন্দ্র দখল করা এবং সেখানে জোর করে ব্যালটে সিল মারার অভিযোগে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অবস্থান নিয়েছিলেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন। জামালপুরের ৩ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচন প্রত্যাখ্যান

এসময় অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সদরের বিভিন্ন কেন্দ্রে প্রশাসনের সহযোগিতায় রাত থেকে সিল মারা হয়েছে। সকাল থেকে ১০০টিরও বেশি কেন্দ্র দখল করে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ব্যালটে সিল মেরেছে নৌকার সমর্থকরা। অভিযোগ জানাতে গেলে জেলা রিটানিং কর্মকর্তা তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। দুপুর ২টা পর্যন্ত অবস্থান শেষে তিনি সাংবাদিকদের কাছে এই নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবি করার কথা জানিয়েছেন।

সকাল থেকেই বিভিন্ন কেন্দ্র জোর করে ব্যালটে সিল মারা হয়েছে, এমন অভিযোগ তুলে দুপুর ১২টায় জামালপুর-২ (ইসলামপুর) আসনের প্রার্থী সুলতান মাহমুদ বাবু নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের ১৩৯ কেন্দ্রের মধ্যে ১৩০টি কেন্দ্র দখল করে সিল মারার অভিযোগ এনে দুপুর ১২টায় বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দেন।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম