জামালপুরে ব্রিজের রেলিং ভেঙে পিকনিকের মাইক্রোবাস নদীতে, চালক নিহত

জামালপুর প্রতিনিধি
০৪ মার্চ ২০১৯, ১৮:১৭আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১৮:১৭

জামালপুরে ব্রিজের রেলিং ভেঙে পিকনিকের মাইক্রোবাস নদীতে, চালক নিহত

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় পিকনিক থেকে ফেরার পথে একটি মাইক্রোবাস ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে চালক নিহত হয়েছে।রবিবার রাত সাড়ে  ১২টার দিকে উপজেলার গুনারিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মো.রুহুল আমীন (৪০)। তিনি মাদারগঞ্জ উপজেলার আদারভিটা গ্রামের বাজিতেরপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। 

তবে দুর্ঘটনার সময় মাইক্রোবাসে থাকায় ১৩ যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত রবিবার সকালে এই উপজেলার আদারভিটা ইউনিয়ন থেকে মাইক্রোবাসে করে ১৩ জন শেরপুরের গজনিতে পিকনিকে যান। বাড়ি ফেরার পথে রাত ১২টার দিকে গুনারিতলা এলাকার ঝাড়কাটা নদীর ওপর গুনারিতলা ব্রিজের রেলিং ভেঙে মাইক্রোবাসটি নদী পড়ে যায়। এতে পুরো মাইক্রোবাসটি নদীতে ডুবে যায়। এই ঘটনায় চালক নিহত হন। তবে বাকী ১৩ জন অক্ষত অবস্থায় মাইক্রোবাস থেকে বেরিয়ে আসেন। 

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন,‘রবিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। বাকী যাত্রীরা সুস্থভাবে বের হয়ে আসেন। তবে মাইক্রোবাসটি পানির নিচে তলিয়ে গেছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের