ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

জামালপুর প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৯, ১৯:৫২আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ২০:০৪

বিদ্যুৎস্পৃষ্ট

জামালপুরের ইসলামপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে বিল্লাল হোসেন (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিল্লাল উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চিনারচর নামা পাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। সে অ্যাডভান্স একাডেমী বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণী’র ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, বিল্লাল সকালে বাড়ির পাশে বৈদ্যুতিক সেচপাম্পে গোসল করতে যায়। সেচ পাম্পের পানির হাউজে নামার সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে ঘটানাস্থলেই সে মারা যায়।  

চরপুটিমারি ইউনিয়নের চেয়ারম্যান শামছুজ্জামান সুরুজ মাস্টার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত)আনসার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন,‘যেহেতু পরিারের কোনও অভিযোগ নেই, তাই কোনও মামলা হয়নি।’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের