গফরগাঁওয়ে যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১১

ময়মনসিংহ প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৯, ২৩:০৪আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ২৩:১২

সংঘর্ষের সময় এই মোটরসাইকেলে আগুন দেওয়া হয় ময়মনসিংহের গফরগাঁওয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৌর যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ১১ জন আহত হয়েছেন। সড়কের কাজ ও বালু মহালের দখল নিয়ে রবিবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৮টায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ পাঁচ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন- তাজনুন আহমেদ, লিমন, বিপুল, আলামীন ও হৃদয়।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে গফরগাঁও থানার ওসি আবদুল আহাদ খান বাংলা ট্রিবিউনকে জানান, পৌর যুবলীগের আহ্বায়ক কাউছার আহমেদ ও যুগ্ম আহ্বায়ক তাজনুন আহমেদ গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এই দ্বন্দ্বের জেরে রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার চাদনী সিনেমা হল মোড়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ১১ জন আহত হন। সংঘর্ষের সময় গোলাগুলির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গফরগাঁও আধুনিক প্রইাভেট হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. শিমুল জানান, আহতদের মধ্যে গুলিবিদ্ধ পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, ব্রহ্মপুত্র নদের বালু মহাল ও জামতলা মোড় থেকে স্টেশন পর্যন্ত সড়কের উন্নয়ন কাজের টেন্ডার নিয়ে দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। সংঘর্ষে গফরগাঁও বাজার এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের