বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক ৩

নেত্রকোনা প্রতিনিধি
১১ জুন ২০১৯, ১১:৩৬আপডেট : ১১ জুন ২০১৯, ১১:৩৬

বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক ৩

নেত্রকোনায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে (২০)সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১০ জুন) বিকেলে কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নে এ ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পরই তাদের আটক করা হয়।

কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন,‘নির্যাতনের শিকার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য মঙ্গলবার সকালে হাসপাতালে পাঠানো হয়েছে।

আটক তিন যুবক হলো, গড়াডোবা ইউনিয়নের চন্দলাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে কাজল (৪০), আব্দুর রহমানের ছেলে হুমায়ূন (২৫) ও রইছ উদ্দিনের ছেলে জামরুল (২৮)। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার বিকেল তিনটার দিকে ওই কিশোরী শিবপুর গ্রামের ফুফুর বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে চার যুবক তাকে ধরে প্রথমে একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে পুবাইল গ্রামের মুন্নাফ মিয়ার গোয়াল ঘরে নিয়ে ধর্ষণ করে। এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ওই কিশোরীকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনস্থলে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন যুবককে আটক করেছে। 

কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান জানান,এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খবর পেয়ে সোমবার বিকেলেই পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) মাহমুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের