ভালুকায় ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহ প্রতিনিধি
০১ জুলাই ২০১৯, ০৯:১১আপডেট : ০১ জুলাই ২০১৯, ১০:৫০

ময়মনসিংহ ময়মনসিংহের ভালুকা উপজেলার মেহেরবাড়ি এলাকায় ট্রাক ও মাছবোঝাই পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (১ জুলাই) ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন−নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার প্রশন্নপুরের মাছ ব্যবসায়ী তাহের মিয়া (৪৫), একই উপজেলার ছিয়াদার গ্রামের পিকআপের হেলপার বাবলু মিয়া (৩০) ও পিকআপ চালক তাইজুদ্দিন(৩৫)।
ভালুকা থানার ওসি মাইনুদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, ঢাকাগামী একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা মেহেরবাড়ি এলাকার সামনে থাকা একটি মাছবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপের চালকসহ তিনজন নিহত হন।  

ভালুকা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ ঘটনায় ট্রাক জব্দ করা গেলেও চালককে আটক করতে পারেনি পুলিশ।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস