ছাত্রীকে ধর্ষণচেষ্টায় মাদ্রাসার অধ্যক্ষকে গণপিটুনি

নেত্রকোনা প্রতিনিধি
০৫ জুলাই ২০১৯, ১৫:২৮আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১৭:১৩

পুলিশ ধরে নিয়ে যাচ্ছে মাওলানা আবুল খায়ের বেলালীকে নেত্রকোনার কেন্দুয়ায় নিজের কক্ষে ডেকে নিয়ে ১০ বছরের এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে। মাওলানা আবুল খায়ের বেলালী (৩৩) নামের ওই অধ্যক্ষকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। 

শুক্রবার (৫ জুলাই) সকালে কেন্দুয়া উপজেলার বাদে আঠারবাড়ী মা হাওয়া (আ.) কওমি মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাদে আঠারবাড়ী মা হাওয়া (আ.) কওমি মাদ্রাসার সাইনবোর্ড ভুক্তভোগীসহ মাদ্রাসার অন্য শিক্ষার্থী ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি রাশেদুজ্জামান বলেন, ‘মাদ্রাসা চলাকালীন অধ্যক্ষ বেলালী ১০ বছরের এক ছাত্রীকে তার অফিস রুমে ডেকে নেন। কিছুক্ষণ পর পাশের ক্লাসের শিক্ষার্থীরা অধ্যক্ষের রুমে সহপাঠীর চিৎকার শুনতে পায়। তখন তারা এগিয়ে গিয়ে অধ্যক্ষের কুকর্ম দেখে ফেলে। এরপর মাদ্রাসায় তোলপাড় শুরু হয়। স্থানীয়রা এ ঘটনা জানতে পেরে অধ্যক্ষকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।’

/আইএ/এমওএফ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হরমুজে মার্কিন জাহাজে ইরানের হামলা, আহত কয়েকজন
হরমুজে মার্কিন জাহাজে ইরানের হামলা, আহত কয়েকজন
পুলিশের উচ্চপর্যায়ে বড় বদলি ও পদোন্নতি 
পুলিশের উচ্চপর্যায়ে বড় বদলি ও পদোন্নতি 
এক ঘন্টার অপেক্ষায় ২৬০ টাকার গ্যাস পেয়ে চালক বললেন ‘আলহামদুলিল্লাহ'
এক ঘন্টার অপেক্ষায় ২৬০ টাকার গ্যাস পেয়ে চালক বললেন ‘আলহামদুলিল্লাহ'
কনসার্টের স্টেজে বসা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ
কনসার্টের স্টেজে বসা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ
সর্বাধিক পঠিত
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর