জামালপুরে তিন মাদকসেবীর জেল

জামালপুর প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৫আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৯

আটক তিন মাদকসেবী জামালপুর সদর উপজেলায় তিন মাদকসেবীকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেন। অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে তাদেরকে এই সাজা দেওয়া হয়। জামালপুর র‌্যাব-১৪ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়।

র‌্যাব-১৪ কোম্পানি কমান্ডার পুলিশ সুপার তোফায়েল আহমেদ মিয়া জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে সদর উপজেলার কেন্দুয়া বাজার তারকা সংঘ কালিবাড়ী ক্লাবে অভিযান চালানো হয়। ক্লাবের ভেতর থেকে মদ্যপ অবস্থায় সদর উপজেলার গোপালপুর দামেশ্বর গ্রামের জাফর সেখের ছেলে আমিনুল ইসলাম (৩২), একই উপজেলার কেন্দুয়া এলাকার মৃত মঞ্জুরুল আলমের ছেলে মাসুদ রানা (৪৮) ও মৃত শেখ মুজিবর রহমানের ছেলে শেখ ফকরুল আলমকে (৪৭) তিনটি মদের বোতলসহ আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম