অনুমতি মিলেছে, ময়মনসিংহে সমাবেশ করবে বিএনপি

ময়মনসিংহ প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫৭

 অবশেষে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ করার অনুমতি পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) পুলিশ সমাবেশ করার অনুমতি দেয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ আয়োজন করা হয়েছে। নগরীর কৃষ্ণচূড়া চত্বরে দুপুর দুইটা থেকে বিএনপির এ বিভাগীয় সমাবেশ শুরু হবে।

এদিকে সমাবেশের অনুমতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ও সমাবেশ প্রস্তুতি কমিটির আহবায়ক এমরান সালেহ প্রিন্স।

তিনি জানান, জেলা পুলিশ প্রশাসন কৃষ্ণচূড়া চত্বরে সমাবেশ করার অনুমতি দিয়েছে। বেলা দুইটার সময় সমাবেশ শুরু হবে। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করবেন ময়মনসিংহ মহানগর বিএনপির সভাপতি অধ্যাপক একেএম শফিকুল ইসলাম। সমাবেশে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার বিএনপির নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, নগরীর কৃষ্ণচূড়া চত্বরে বিএনপি'র বিভাগীয় সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের