কোনও উসকানিতে উন্নয়ন থেমে থাকবে না: মতিয়া চৌধুরী

শেরপুর প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৯, ১৭:৩০আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১৭:৪৯

বক্তব্য রাখছেন মতিয়া চৌধুরী (ছবি– প্রতিনিধি)

কোনও উসকানিতে উন্নয়ন থেমে থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মতিয়া চৌধুরী। তিনি বলেছেন, ‘ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে অতীতে বহু জাতি ধ্বংস হয়েছে। তাই সমাজের অশুভ শক্তিকে বিনাশ করতে হবে।’

শনিবার (৫ অক্টোবর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী শ্রী শ্রী গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, ‘অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ—বাংলাদেশ। সারা পৃথিবীতে এক নামে এদেশ পরিচিত। দেশে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা। এসময় মানুষের খুব বেশি কাজ থাকে না। তাই দুর্গাপূজার কাজ করে অনেকেই কিছু না কিছু উপার্জন করতে পারে। এই পূজা নিরন্নরে অন্ন জোগায়।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অনেক সুবিধা দিয়েছেন মন্তব্য করে তিনি আরও বলেন, ‘তিনি (শেখ হাসিনা) অশুভ শক্তিকে বশ করে সোনার বাংলা গড়ার জন্য কাজ করছেন। তাকে হত্যা করার জন্য ২৯ বার চেষ্টা করেছে অশুভ শক্তি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ করতে শেখ হাসিনা আমাদের দেশকে বহুদূর এগিয়ে নিয়ে গিয়েছেন। আল্লাহ তাকে যে দায়িত্ব দিয়েছেন, তিনি দেশ ও মানব কল্যাণে সে কাজগুলো করার জন্য চেষ্টা করছেন।’

এসময় পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজীম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বছির আহমেদ বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের