সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎকারী চক্রের ১ সদস্য গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৯, ০৯:৫৩আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১১:৩১

  সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎকারী চক্রের ১ সদস্য গ্রেফতার

সেনাবাহীনিতে চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। জামালপুর র‌্যাব-১৪, সিপিসি-১’র কার্যালয়ে বুধবার রাতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংবাদিকদের এ তথ্য জানানো হয়।
র‌্যাব-১৪র কোম্পানি কমান্ডার মো. তোফায়েল আহমেদ মিয়া জানান, আমাদের কাছে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে একটি প্রতারক চক্র অর্থ আদায় করছে বলে অভিযোগ আসে। ওই অভিযোগের ভিত্তিতে কোম্পানির স্কোয়াড্রন কমান্ডার জোনাঈদ আফ্রাদ ও সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলমের নেতৃত্বে র‌্যাবের একটি দল এ অভিযান চালায়। গোপন সূত্রের ভিত্তিতে বুধবার দুপুরে প্রযুক্তি সহায়তায় জানা যায়, প্রতারক চক্রের ওই সদস্য ডিএমপি ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন খানটেক মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। পরে সেখানে অভিযান পরিচালনা করে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চিনারচর গ্রামের মো. ছাহের আলীর ছেলে অভিযুক্ত মো. মোশারফ হোসেনকে (৩৭) গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে মো. তোফায়েল আহমেদ মিয়া আরও বলেন, ‘যারা প্রতারণা করে সমাজের নিরীহ মানুষদের চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মস্যাৎ করে তারা সমাজের শত্রু। তাদের বিরুদ্ধে র‌্যাব সব সময় সজাগ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি চাকরি দেওয়ার নাম করে ১১ জনের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। সে জামালপুর ও শেরপুর জেলাসহ বিভিন্ন জেলার মানুষকে আইনশৃংখলা বাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে ৫ থেকে ১২ লাখ টাকা আদায় করেছে। সে প্রতিটি আইন-শৃংখলা বাহিনীর পক্ষ থেকে ভুক্তভোগীদের চাকরি দেওয়ার নাম করে ভুয়া নিয়োগপত্র দিয়েছে। আটক অপরাধীদের বিরুদ্ধে জামালপুর জেলার ইসলামপুর আদালতে একটি সিআর মামলাসহ ওয়ারেন্ট রয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী