মাদারগঞ্জে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে নিহত ২, আহত ৬

জামালপুর প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৯, ২২:২৫আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ২২:৩৫

জামালপুর

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার মিলন বাজার এলাকায় মাদারগঞ্জ-জামালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন ফারিরা আক্তার মীম (১) ও মোটরসাইকেল আরোহী রিয়াদ আহমেদ (২২)। শিশু মীম উপজেলার ঘুনারিতলা ইউনিয়নের উত্তর জোড়খালী গ্রামের মহির উদ্দিনের মেয়ে ও রিয়াদ আহমেদ ওই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের সুলতান আহমেদের ছেলে।

দুর্ঘটনায় আহতরা হলেন ইব্রাহীম (৪৮), আশা (২৫), লেমন (১৮), আলমগীর হোসেন (৫৫), সাবির (৬) ও সিফাত (১৮)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, আজ (শুক্রবার) সন্ধ্যায় মিলন বাজার এলাকায় মাদারগঞ্জ-জামালপুর মহাসড়কে মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু মীম। আহত সাতজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা গুরুতর দেখে জামালপুর হাসপাতালে পাঠান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। জামালপুর নেওয়ার পথে রিয়াদ মারা যান।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী