ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত

ময়মনসিংহ প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৯, ১৩:০৫আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১৩:১৬

ময়মনসিংহ

ময়মনসিংহ-ভৈরব ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।  রবিবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল গেট এলাকায় ট্রেনের ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপার জহুরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপার  জহুরুল হক জানান, রেলওয়ে স্টেশন প্লাটফরম থেকে ট্রেনের ইঞ্জিন অন্য লাইনে নেওয়ার সময় ইঞ্জিনের সামনের ৬টি ও পেছনের ৬টি চাকা লাইনচ্যুত হয়ে নিচে পড়ে যায়।

তিনি আরও জানান, রেল লাইন থেকে ইঞ্জিন সরিয়ে নেওয়ার জন্য রেলকর্মীরা কাজ করছে। খুব শিগগিরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান।

এদিকে  ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ থেকে ভৈরব রুটে ১টি লোকাল ট্রেন আটকা পড়েছে। 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম