শেরপুরে নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার

শেরপুর প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৯, ১৯:০২আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১৯:০২

শেরপুর শেরপুরের ঝিনাইগাতীতে মো. মনির হোসেন (৩০) নামে এক নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর)সকালে উপজেলার ধানশাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মনির ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রেখা প্রকৌশলের নৈশপ্রহরীর কাজ করতেন। তিনি নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধানশাইল উচ্চ বিদ্যালয়ের নতুন চারতলা ভবন নির্মাণের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান রেখা প্রকৌশল। মনির তিন মাস ধরে ওই প্রতিষ্ঠানের নৈশপ্রহরী হিসেবে কাজ করছিলেন। তিনি বিদ্যালয়ের একটি কক্ষে ঘুমাতেন। সকালে শ্রেণিকক্ষের জানালা দিয়ে কয়েকজন গ্রামবাসী তাকে সিলিং ফ্যানের হুকের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সংবাদ পেয়ে থানা পুলিশ মনিরের লাশ উদ্ধার করে।

ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম