শেরপুরে মুজিববর্ষ উপলক্ষে বিতর্ক উৎসব অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২০, ২০:৩২আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২০:৩৬

শেরপুরে মুজিববর্ষ উপলক্ষে বিতর্ক উৎসব অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে শেরপুরে দিনব্যাপী বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) শহরের নবারুণ পাবলিক স্কুলে নবারুণ ডিবেটিং ক্লাবের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের উৎসবের মূলপর্বে অংশ নেয় নবারুণ পাবলিক স্কুলের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের বিতার্কিক দল।
ইউসিবি ব্যাংক, বাংলাদেশ ডিবেট ফেডারেশন, শেরপুর ডিস্ট্রিক্ট ডিবেট ফেডারেশন ও শেরপুর সরকারি কলেজ ডিবেটিং ক্লাবের সহযোগিতায় আয়োজিত উৎসবে মোট ৩ পর্বে ৪টি বিতার্কিক দল অংশ নেয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী মাঝে সম্মাননা ও জয়ীদের মাঝে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে নবারুণ পাবলিক স্কুলের অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন ,বাংলাদেশ ডিস্ট্রিক্ট ফেডারেশন ময়মনসিংহ অঞ্চলের সাধারণ সম্পাদক ইমতিয়াজ চৌধুরী, ইউসিবি শেরপুর শাখার ডেপুটি ম্যানেজার রেজাউল ইসলাম, নবারুণ পাবলিক স্কুলের চেয়ারম্যান আনোয়ারুল হাসান উৎপল, শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী