করোনায় মারা যাওয়া দুই পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান

জামালপুর প্রতিনিধি
২১ মে ২০২০, ২৩:৩৮আপডেট : ২১ মে ২০২০, ২৩:৪৮

করোনায় মৃতুবরণকারী এক পুলিশ সদস্যের পরিবারকে দেওয়া হচ্ছে আর্থিক অনুদান ঢাকায় কর্মরত অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী জামালপুরের সন্তান পুলিশের এস আই সুলতানুল আরেফীন এবং ট্রাফিক কনস্টেবল আশিক মাহমুদের পরিবারকে ১০ লাখ টাকা আর্থিক অনুদান হিসেবে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে জামালপুর জেলা পুলিশের কার্যালয়ের সামনে তাদের পরিবারের সদস্যদের হাতে পাঁচ লাখ টাকা করে অনুদানের দু'টি চেক তুলে দেন পুলিশ সুপার দেলোয়ার হোসেন।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরীসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্প্রতি কারোনাভাইসে আক্রান্ত হয়ে ঢাকা বিমান বন্দর এলাকার ট্রাফিক কনস্টেবল আশিক মাহমুদ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পশ্চিম বিভাগের এসআই সুলতানুল আরেফিন মৃত্যুবরণ করেন। মৃত আশিক মাহমুদের বাড়ি জেলার মেলান্দহ উপজেলার ঝাউগড়া গ্রামে এবং সুলতানুল আরেফিনের বাড়ি সদর উপজেলার হাজিপুর ফকিরপাড়া গ্রামে।

করোনায় মৃত্যুবরণকারী অপর এক পুলিশ সদস্যের পরিবারকে দেওয়া হচ্ছে আর্থিক অনুদান জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, জনগণের সেবা করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা যান এই দুই পুলিশ সদস্য। তাদের পরিবারকে সহায়তার জন্য ১০ লাখ টাকার চেক পাঠানো হয় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে। এই চেক তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জামালপুর জেলা পুলিশ সবসময় এই দুই পরিবারের পাশে রয়েছে বলেও জানান তিনি।

মৃত আশিক মাহমুদের স্ত্রী মমতাজ আক্তার সুমি বলেন, 'এই সহায়তা আমার পরিবার পরিচালনায় সাহায্য করবে। সহায়তার জন্য বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানাই।' এ সময় তার সন্তানদের জন্য সরকারি চাকরির আবেদন করেন তিনি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী