শহর রক্ষা বাঁধ ভেঙে হুমকিতে জয়নুল উদ্যান

ময়মনসিংহ প্রতিনিধি
০১ জুন ২০২০, ১১:৩৩আপডেট : ০১ জুন ২০২০, ১১:৩৩

শহর রক্ষা বাঁধে ভাঙন, ক্ষতিগ্রস্ত জয়নুল উদ্যান সম্প্রতি আঘাত হানা ঘূর্ণিঝড় আম্পান ও বৃষ্টিতে ময়মনসিংহ শহরের পানি উন্নয়ন বোর্ডের ব্রহ্মপুত্র তীর রক্ষা বাঁধের একাংশ ভেঙে গেছে। এতে হুমকির মুখে পড়েছে শিল্পাচার্য জয়নুল উদ্যান।

ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নুরুল আমিন কালাম জানান, এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে।  দ্রুত শহর রক্ষা এই বাঁধের ভাঙা অংশ মেরামত করা না হলে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কটি টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। বাঁধটি জরুরি মেরামত প্রয়োজন। নইলে আরও বড় ক্ষতি হতে পারে।

শহর রক্ষা বাঁধে ভাঙন, ক্ষতিগ্রস্ত জয়নুল উদ্যান পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক শিব্বির আহমেদ লিটন জানান, শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা ও রক্ষা করতে জরুরি ভিত্তিতে বেড়িবাঁধটি মেরামত কাজ শুরু করা প্রয়োজন। ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে অনেক স্থানে এমনিতেই ভাঙনের সৃষ্টি হচ্ছে।

ময়মনসিংহ জেলা প্রশাসক  মিজানুর রহমান বলেন, ব্রহ্মপুত্রের শহররক্ষা বাঁধের ভাঙা অংশ দ্রুত মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ড ও ময়মনসিংহ সিটি করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী শামসুদ্দোহা জানান, শহররক্ষা বাঁধের ভাঙা অংশ এলাকাটি পরিদর্শন করা হয়েছে।  ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামতের কাজ শুরু করা হবে।

 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম