দীর্ঘস্থায়ী রূপ নিতে পারে জামালপুরের বন্যা পরিস্থিতি

জামালপুর প্রতিনিধি
০২ আগস্ট ২০২০, ১০:১২আপডেট : ০২ আগস্ট ২০২০, ১০:১২

বন্যার পানিতে প্লাবিত এলাকা

জামালপুরে যমুনা ও ব্রহ্মপুত্রের পানি কমতে শুরু করেছে। পানি কমলেও বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী রূপ নিতে পারে বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। বন্যার পানির কারণে দুর্ভোগ বেড়েই চলছে বানভাসি মানুষদের। দুর্ভোগ কমাতে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে জেলা প্রশাসন।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ জানান, কয়েকদিন পানি কমলেও আবারও যমুনার পানি বাড়ার শঙ্কা রয়েছে।

বন্যার পানিতে প্লাবিত এলাকা
বন্যা কবলিত এলাকা ঘুরে দেখা গেছে, বাঁধে আশ্রয় নেওয়া নিম্নআয়ের মানুষ খাবার সংকটে পড়েছে। পানিবন্দি মানুষের অভিযোগ, কর্মহীন অবস্থায় এক মাস পার করলেও তারা মাত্র ৮/১০ কেজি চাল ত্রাণ সহায়তা পেয়েছেন। আবার অনেক পরিবারের ভাগ্যে কিছুই জুটেনি। এসব পরিবার একবেলা খেয়ে দিন কাটাচ্ছে।

বাঁধে আশ্রয় নেওয়া লোকজন

এছাড়া বাঁধ, ব্রিজ, কালভার্ট ও উঁচু সড়কে আশ্রয় নেওয়া পরিবারগুলো খাবার সংকটের পাশাপাশি গরুর খাবার ও বাথরুম নিয়ে চরম সংকটে রয়েছে।
জামালপুর ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নায়েব আলী জানান, বন্যার্তদের মাঝে নিয়মিতভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। পর্যায়ক্রমে সবাইকে ত্রাণ দেওয়া হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘অর্থনৈতিক যুদ্ধ’ চালালে পারস্য উপসাগর অবরুদ্ধ করার হুঁশিয়ারি ইরানের
‘অর্থনৈতিক যুদ্ধ’ চালালে পারস্য উপসাগর অবরুদ্ধ করার হুঁশিয়ারি ইরানের
ই-কমার্সের আড়ালে যে পেশার চাহিদা বাড়ছে
ই-কমার্সের আড়ালে যে পেশার চাহিদা বাড়ছে
কাজাখস্তানকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
জুনিয়র এশিয়া কাপ হকি কাজাখস্তানকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে