এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা নিক্ষেপের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১২ নভেম্বর ২০২৬, ০২:১৪ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০২:২২

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি নিজেই এ অভিযোগ করেন। 

ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’

তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাবো। ইনকিলাব জিন্দাবাদ।’

এদিকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে দাবি করেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য নুসরাত তাবাসসুম এমপির কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা।

পোস্টের সঙ্গে একটি ভিডিও যুক্ত করেছেন আসিফ মাহমুদ। ভিডিওতে বাড়িঘর দাউদাউ করে জ্বলতে দেখা যায়। এ সময় ভিডিও ধারণকারী বলছিলেন, ভেতর থেকে গরু-বাছুর ও কবুতর বের করে আনা হয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ছাড়পত্র পেয়েছেন ৮৫ জন, চিকিৎসাধীন আরও ৯
আশুলিয়ায় পোশাক তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে
সড়কে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী লরিতে আগুন দিলো দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
ঢাকা থেকে রিয়াদগামী ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩২৭৪
ঢাকা থেকে রিয়াদগামী ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩২৭৪
বাংলাদেশের কাছে হারের পর মুতাইরির বিস্ফোরণ, ‘মধ্যরাতের মেইলেই বুঝেছিলাম আমরা হারতে যাচ্ছি’
বাংলাদেশের কাছে হারের পর মুতাইরির বিস্ফোরণ, ‘মধ্যরাতের মেইলেই বুঝেছিলাম আমরা হারতে যাচ্ছি’
হামজাকে ১০ এ ১০ দিলেন ডুলি
হামজাকে ১০ এ ১০ দিলেন ডুলি
তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের শর্ত অনুমোদন
শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের শর্ত অনুমোদন