ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

শেরপুর প্রতিনিধি
২০ আগস্ট ২০২০, ০৯:৫৫আপডেট : ২০ আগস্ট ২০২০, ০৯:৫৫

শেরপুর শেরপুরে ভ্যান গাড়ির চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে লাল সিঙ্গি বেগম (৫৫) নামে এক নরীর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকালে জেলার ঝিনাইগাতী সীমান্ত সড়কের দুধনই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লাল সিঙ্গি বেগম শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের খারামোরা গ্রামের তৈয়ব আলীর স্ত্রী। নিহতের ছেলে সাইফুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান এ তথ্য জানান।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, লাল সিঙ্গি বেগম বুধবার বিকালে নিজ বাড়ি থেকে জামাই বাড়ি যাওয়ার জন্য ভ্যান গাড়িতে উঠেন। ভ্যান গাড়িটি সীমান্ত সড়কের দুধনই এলাকায় পৌঁছালে হঠাৎ শরীরে থাকা ওড়নার একটি অংশ ভ্যানের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে ওড়নার আরেক পাশের অংশ গলায় ফাঁস লাগে। এ সময় তিনি সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে ভ্যানের চালক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বুরো বাংলাদেশে ৬ পদে নিয়োগ, ২৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
বুরো বাংলাদেশে ৬ পদে নিয়োগ, ২৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
জিমে যাওয়ার সময় নেই? ঘরেই করুন ১০ মিনিটের এই অভ্যাস
জিমে যাওয়ার সময় নেই? ঘরেই করুন ১০ মিনিটের এই অভ্যাস
নদীতে স্পিডবোট ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নদীতে স্পিডবোট ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
বায়ুদূষণের শীর্ষে কিনশাসা, চতুর্থ স্থানে ঢাকা
বায়ুদূষণের শীর্ষে কিনশাসা, চতুর্থ স্থানে ঢাকা
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে