নেত্রকোনায় নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদ

নেত্রকোনা প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২০, ১৯:৪৪আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ১৯:৪৬

নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ

নেত্রকোনায় নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে শহরের ছোটবাজার এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে স্বেচ্ছাসেবী সংগঠন মহুয়া ব্লাড ব্যাংক নেত্রকোনা পরিবারের উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য দেন, সংগঠনের সভাপতি শেখ নাঈম আহমেদ, সহসভাপতি তরিকুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক হুমায়ূন কবির মৃধা, সদস্য নাজমূল হাসান, শরীফ আহমেদ প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

এদিকে, কলমাকান্দায় একই দাবিতে সাড়ে ১১টার দিকে কলমাকান্দা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঝোটন সরকার, তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাগর সরকার, ঢাকা কলেজের মেহেদী হাসান, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের আশিকুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবিদ হাসান, ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের আকাশ সাহা প্রমুখ।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম