শেখ হাসিনার স্বপ্ন কেউ যেন নস্যাৎ করতে না পারে: যুবলীগ চেয়ারম্যান

জামালপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২০, ১৯:৫৬আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ২০:১৪

সম্মেলনে বক্তব্য রাখছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল স্বাধীন দেশ, মানুষের গণতান্ত্রিক অধিকার, অর্থনৈতিক মুক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে। বর্তমান প্রেক্ষাপটে যুবলীগের অন্যতম ভূমিকা হবে শেখ হাসিনার স্বপ্ন মধ্যম আয়ের দেশ কেউ যেন নস্যাৎ করতে না পারে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, রাজনীতি কোনও পেশা নয়, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের কল্যাণে কাজ করাই হলো রাজনীতির উদ্দেশ্য।

মাদারগঞ্জ স্থানীয় বালিজুড়ি এফ এম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা যুবলীগের সভাপতি মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধকের বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা, সাধারণ সম্পাদক ফারহান আহাম্মেদ প্রমুখ।

পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলা যুবলীগের বর্তমান কমিটিকেই পুনরায় নতুন মেয়াদের জন্য নির্বাচিত ঘোষণা করা হয়। 

 

/আরআইজে/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী