তথ্য গোপন করায় ৭ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

নেত্রকোনা প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২০, ১১:৩৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১১:৩৮

নেত্রকোনা প্রথম ধাপে নেত্রকোনা মদন পৌরসভা নির্বাচনে দাখিলকৃত মনোনয়নের হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় সাত কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্টিং অফিসার মো. আব্দুল লতিফ শেখ।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) যাছাই-বাছাইয়ে মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে ৪৮ প্রার্থীর মধ্যে ৪১ জনের মনোনয়ন পত্র বৈধ এবং সাত কাউন্সিলরের মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করে কমিশন। 

সাত প্রার্থীই হলফনামায় মামলার তথ্য গোপন করেন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন-২নং ওয়ার্ডের মো. হক্কু মিয়া, ৩নং ওয়ার্ডের কাইয়ুম মিয়া, জাহাঙ্গীর আলম বাবুল, ৫নং ওয়ার্ডের মো. আজিমুল খান, ৮নং ওয়ার্ডের মো. শেখ জুয়েল মিয়া, ওয়াছেক মিয়া এবং ৯নংওয়ার্ডের মো. কিবরিয়া। সাধারণ কাউন্সিলর পদে তাদের মনোনয়ন পত্র বাতিল হয়। তবে ২নং ওয়ার্ডের মো. হক্কু মিয়া একক প্রার্থী ছিলেন। 

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল লতিফ শেখ বলেন, হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন করে মনোনয়নপত্র জমা দেওয়ায় সাত কাউন্সিলরের মনোনয়ন পত্র বাতিল করা হয়। তবে তারা আপিল করার সুযোগ পাবে। ২নং ওয়ার্ডে একক প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হওয়ায় আপিলে ব্যর্থ হলে ওই ওয়ার্ডে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ১০ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহারের সময় রয়েছে। পরদিন  প্রতীক বরাদ্দ দেওয়া হবে।  

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম