দ্রুততম সময়ের মধ্যে ভাস্কর্য ইস্যুর সমাধান: ধর্ম প্রতিমন্ত্রী

জামালপুর প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২০, ২১:০০আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ২২:৫২

দ্রুততম সময়ের মধ্যে ভাস্কর্য ইস্যুর সমাধান: ধর্ম প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে চলমান রাজনৈতিক সমস্যার সামাধান দ্রুততম সময়ের মধ্যে করা হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান ভাস্কর্য নির্মাণ প্রসঙ্গে বলেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন। কোনও ধরনের সাম্প্রদায়িকতা নিয়ে বাংলাদেশ সরকার কাজ করে না। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ধর্ম মন্ত্রণালয় কাজ করছে। আগামী এক সপ্তাহের মধ্যেই এই সমস্যার সুষ্ঠ সমাধান করে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এই সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি, সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হোসনে আরা ও জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকসহ আরও অনেকে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান