একপক্ষের ধর্মঘট, অপরপক্ষ চালাচ্ছে লঞ্চ

চাঁদপুর প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২১, ০৬:৫০আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ০৬:৫০

নৌযান শ্রমিক ফেডারেশনের আহ্বানে ধর্মঘটের মধ্যেও ঢাকা-চাঁদপুর নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। এ ধর্মঘটকে ব্যক্তিস্বার্থে ডাকা হয়েছে উল্লেখ করে তা না মেনে লঞ্চ চলাচল স্বাভাবিক রাখার কথা জানিয়েছেন চাঁদপুর নৌযান শ্রমিক লীগের সভাপতি বিপ্লব সরকার।

তিনি বলেন, দু’টি সংগঠনের মধ্যে একটি সংগঠন তাদের এক শ্রমিকের জামিন না মঞ্জুর করার কারণে আন্দোলনের ডাক দিয়েছে। কিন্তু আমরা এ আন্দোলনের পক্ষে নই। আমরা লঞ্চ চালাচ্ছি। একজন ব্যক্তির স্বার্থে আমরা সারাদেশের যাত্রীদের সেবা থেকে বঞ্চিত করতে পারি না। তাই লঞ্চ চলাচল স্বাভাবিক আছে এবং থাকবেও।

তিনি বলেন, বিকেল ৫টায় বোগদাদিয়া-৭ চাঁদপুর ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে গেছে। আর সন্ধ্যা ৭টায় ছেড়ে গেছে যাত্রীবাহী লঞ্চ ইমাম হাসান। এছাড়া রাত ১২টায় আরও একটি ছেড়ে যাবে।

এর আগে ঢাকা-বরিশাল রুটের যাত্রীবাহী লঞ্চের দুইজন মাস্টারকে জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় মেরিন আদালত। এরপর তারা ঢাকার সঙ্গে সারাদেশের দূরপাল্লা রুটের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করার ঘোষণা দেয়। আদালত এ সিদ্ধান্ত বাতিল করে দুই মাস্টারের মুক্তি না দেওয়া পর্যন্ত নৌযান শ্রমিকরা লঞ্চ চালানো থেকে বিরত থাকবেন বলে ঘোষণা দেন নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মো. শাহ আলম।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের