কলমাকান্দায় ৫ দোকান আগুনে পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

নেত্রকোনা প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৪:২২আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৪:২২

নেত্রকোনার কলমাকান্দায় আগুন লেগে একটি বাসাসহ ৫টি দোকান পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে কলমাকান্দা বাজারে এ ঘটনা ঘটে।   কলমাকান্দা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, কলমাকান্দা বাজারে শুক্রবার মধ্যরাতে চালের মহাল সংলগ্ন সুধাংশ সরকারের মুদির দোকান থেকে আগুনের উৎপত্তি হয়। খবর পেয়ে কলমাকান্দা ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। শুক্রবার রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে স্থানীয় কাজল মাস্টারের বাসা ও  সুধাংশ সরকারের মুদির দোকান, গোডাউনসহসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। পাশে থাকা আরও ৮-১০টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

কলমাকান্দা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতির শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে। আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী