ইটভাটায় মাটিচাপা পড়ে শ্রমিক নিহত

নেত্রকোণা প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩৪আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩৪

নেত্রকোনার বারহাট্টা উপজেলার এক ইটভাটায় মাটিচাপা পড়ে শ্রমিক মো. হাবিবুর রহমান (২৫) নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সাহতা ইউনিয়নের কদম দেউলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হাবিব বারহাট্টা উপজেলার বাউশী ইউনিয়ের হারুলিয়া গ্রামের কালা চাঁনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার এ.এস.এফ ব্রিকসের ইট প্রস্তুতকারী শ্রমিক হাবিবুর রহমান সকালে ইটভাটায় ইট তৈরির কাজ করছিলেন। আকস্মিকভাবে ভাটার ইট তৈরির ছাকুনি ভাঙার পর মাটিচাপা পড়েন তিনি। পরে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বারহাট্টার এ.এস.এফ ব্রিকসের ম্যানেজার মো. আব্দুল হান্নান বলেন, কাজ করার সময় হাবিবুর রহমান ছাকুনি ভেঙে মাটিচাপা পড়ে মারা যান, ঘটনাটি দুঃখজন।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত শ্রমিকের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম