ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে অবরোধ প্রত্যাহার

ময়মনসিংহ প্রতিনিধি
১৩ মার্চ ২০২১, ১৬:৩১আপডেট : ১৩ মার্চ ২০২১, ১৬:৩১

প্রশাসন ও পরিবহন মালিক সমিতির আশ্বাসে ৭ ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে পরিবহন শ্রমিকদের অবরোধ প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১৩ মার্চ) দুপুর ১ টার দিকে এ অবরোধ প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন জেলা মটর মালিক সমিতির সম্পাদক সোমনাথ সাহা।

তিনি বলেন, দুপুরে পুলিশ প্রশাসনসহ পরিবহন মালিক সমিতি ও শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে দীর্ঘ বৈঠকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের ৪৮ ঘণ্টার মধ্যে বিচারের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে জানান তিনি।

জেলা ট্রাফিক বিভাগের ইন্সপেপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান জানান, শুক্রবার (১২ মার্চ) বিকালে নেত্রকোনা পূর্বধলায় গাড়ি সাইড দেওয়া নিয়ে নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীকের গাড়িচালক ও এক ট্রাকচালকের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে শনিবার ভোর ৬ টার দিকে ময়মনসিংহ নেত্রকোনা সড়কের কাশিগঞ্জ এলাকায় পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। রাস্তার দু’পাশে বিভিন্ন ধরনের যান আটকে থাকায় চরম ভোগান্তির সৃষ্টি হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের