বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

জামালপুর প্রতিনিধি
১৪ মার্চ ২০২১, ২৩:৩৪আপডেট : ১৪ মার্চ ২০২১, ২৩:৩৯

জামালপুরে বাবাকে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। রবিবার (১৪মার্চ) দুপুরে জামালপুর দায়রা জজ আদালতের বিচারক মো. জুলফিকার আলী খাঁন এ আদেশ দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, ২০১৬ সালে ২৪ ফেব্রুয়ারি জামালপুর সদরের শাহবাজপুর ইউনিয়নের দক্ষিণ কৈডোলা গ্রামে ৮০ বছর বয়সী বৃদ্ধ ইমান আলীকে তার দ্বিতীয় ছেলে মো. সবুজ মিয়া জমি লিখে দেওয়ার জন্য চাপ দেন। এসময় ঈমান আলী তাতে অসম্মত হলে তাকে মারধর করে গুরুতর আহত করে ছেলে সবুজ। হাসপাতালে নেওয়ার পথে ইমান আলীর মৃত্যু হয়।

এ ঘটনায় ইমান আলীর অপর ছেলে মো. বাদল মিয়া তার ভাই সবুজকে আসামি করে আদালতে হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের সিনিয়র দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন আজ এ আদেশ দেন।

মামলায় আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স) ছিলেন অ্যাডভোকেট মো. আশরাফুল হোসাইন (সোহাগ)।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ-হত্যা, বিচার না পেয়ে এবার ব্যানার টানালেন ভ্যানচালক বাবা
শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ-হত্যা, বিচার না পেয়ে এবার ব্যানার টানালেন ভ্যানচালক বাবা
হুইলচেয়ারে থাকা বাকপ্রতিবন্ধী ভিক্ষুককে পিটিয়ে টাকাপয়সা ছিনতাই, পরে মৃত্যু
হুইলচেয়ারে থাকা বাকপ্রতিবন্ধী ভিক্ষুককে পিটিয়ে টাকাপয়সা ছিনতাই, পরে মৃত্যু
‘লুটপাট-চাঁদাবাজি ও দুর্নীতির সিন্ডিকেট জাতির ঘাড়ে চেপে বসেছে’
‘লুটপাট-চাঁদাবাজি ও দুর্নীতির সিন্ডিকেট জাতির ঘাড়ে চেপে বসেছে’
হাসপাতালের গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন
হাসপাতালের গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে