আ.লীগ নিয়ে কুৎসা: ভিপি নুরের বিরুদ্ধে আরও এক মামলা

ময়মনসিংহ প্রতিনিধি
২২ এপ্রিল ২০২১, ১৬:৩০আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১৭:২৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আব্দুল গনি। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে কোতোয়ালি মডেল থানায় উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন তিনি।

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, নুরুল হক নুরের বিরুদ্ধে ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ এনে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ গনি এজাহার দাখিল করেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত ১৫ এপ্রিল রাত ৮টার দিকে নুর তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে আওয়ামী লীগ ও এর নেতাকর্মীদের কথা উল্লেখ করে বক্তব্য রাখেন। এ ঘটনায় রবিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীব বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় আইসিটি আইনে মামলা (নং ১৮) দায়ের করেন। এই মামলার পর রবিবার রাতে আবার ফেসবুক লাইভ এসে নুর ক্ষমা প্রার্থনা করেন।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে পল্টন থানায় নুরের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। ইলিয়াস হোসেন নামে একজন ব্যক্তি আইসিটি আইনে এই মামলা করেন।

আরও পড়ুন-

ভিপি নুরের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা

লাইভে ক্ষমা চাইলেন নুর

তথ্যপ্রযুক্তি আইনে নুরের বিরুদ্ধে আরও এক মামলা

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
জনগণের টাকায় ডাক্তার হয়ে জনগণকে সেবা দিন: প্রতিমন্ত্রী নুর
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী