ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুরের মৃত্যু

জামালপুর প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২১, ১২:০৩আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১২:০৩

জামালপুরের ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিম শেখ (৩০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) সকালে পৌর শহরের রৌহারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার সাদা সেখের ছেলে। ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবির আহমেদ সৌমিত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের ভাই আরিফ জানান, শুক্রবার (২৩ এপ্রিল) সকাল ৮ টার দিকে গো-খাদ্যের জন্য বাড়ির পাশে সেচ পাম্পের কাছে ঘাস কাটতে যান আজিম শেখ। ঘাস কাটার এক পর্যায়ে সেচ পাম্পের পানি স্পর্শ করার সঙ্গে সঙ্গেই সে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, আমি ঘটনা শুনেছি। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের