পানির ট্যাংকের চাপায় শ্বশুর-পুত্রবধূ নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২১, ১৮:১৫আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১৮:২০

ময়মনসিংহের নান্দাইলে পানির ট্যাংক ধসে পড়ে নিহত হয়েছেন আব্দুর রহমান (৬৫) ও সাওদা আক্তার (২২)। তারা সম্পর্কে শ্বশুর-পুত্রবধূ। শুক্রবার (২৩ এপ্রিল) দুপুর দুইটার সময় এই হতাহতের ঘটনা ঘটে।

এসময় আহত হয় আরও দুই শিশু। আহত দুই শিশুকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে নান্দাইল থানার ওসি মিজানুর রহমান জানান, নান্দাইল উপজেলার চন্ডিপাশার বাশাটি গ্রামে আব্দুর রহমান পরিবার এক সপ্তাহ আগে সিমেন্ট, বালু ও ইটের সুরকি দিয়ে পানির ট্যাংক তৈরি করে। শুক্রবার দুপুরে নতুন ওই পানির ট্যাংকে পানি উঠানোর পর হঠাৎ করে এটি ধসে পড়লে এর চাপায় ঘটনাস্থলেই শ্বশুর আব্দুর রহমান ও পুত্রবধূ সাওদা আক্তার মারা যান। এছাড়া আহত দুই শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

/এনএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান