ময়মনসিংহ নগরীর বাসাবাড়ি ও দোকানের ভেতরে পানি

ময়মনসিংহ প্রতিনিধি
০১ জুন ২০২১, ১৫:২৯আপডেট : ০১ জুন ২০২১, ১৫:২৯

ভারী বৃষ্টিতে ময়মনসিংহ মহানগরীর অলিগলি, হাটবাজার, বাসাবাড়ি ও দোকানের ভেতরে পানি ঢুকেছে। মঙ্গলবার (০১ জুন) ভোররাত থেকে একটানা সকাল সাড়ে ৮টা পর্যন্ত বৃষ্টিতে নগরীতে জলাবদ্ধতা দেখা দেয়। সড়ক বেয়ে বাসাবাড়িতে ঢুকে যায় পানি।

মহানগরের চরপাড়ার কপিখেত এলাকায় দেখা যায়, অলিগলির রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। দোকান ও বাসাবাড়ির ভেতরে পানি থৈ থৈ করছে। মানুষ বাসা থেকে বের হতে পারছে না।

স্থানীয় বাসিন্দা কামরুল হাসান জানান, ফজরের নামাজের আগ থেকেই বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টা পর্যন্ত একটানা বৃষ্টিতে অলিগলি, রাস্তাঘাটসহ বাসাবাড়ির ভেতরে পানি ঢুকে পড়ে। পানির কারণে বাসা বাড়ি থেকে বের হতে পারছে না মানুষ। পড়েছে চরম বিপাকে। খাল খনন এবং সরু ড্রেনে পানি চলাচল না করায় নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নেমে যেতে সারা দিন লাগবে।

এ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন, খাল খনন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। খননকাজ শেষ হলেই মহানগরীর জলাবদ্ধতার সমস্যা দূর হয়ে যাবে।

/এএম/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি